প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩২ এএম
রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এবারের মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
- এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
- জন্মদিনের শুভেচ্ছার জবাবে শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী
- শিক্ষাব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি
- তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষায় বিনিয়োগ জরুরি: শিক্ষামন্ত্রী
- মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
- তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী