মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:১২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:১২ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই অংশে পৃথক দুটি দুর্ঘটনায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রামমুখী লেনে আটকা পড়েছে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজার এলাকায় নাহার অ্যাগ্রোর পোল্ট্রি খাদ্যবাহী একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।
পরে সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে আরও দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজট তীব্র আকার ধারণ করে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জিয়া উদ্দিন গণমাধ্যমকে বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- আজ থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
- বগুড়ায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
- মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত
- গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে নামল ১০ প্লাটুন বিজিবি
- বগুড়ায় সিএনজি মালিকদের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত