1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ০৩:৫৪ পিএম | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ০৩:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার

জন্ম থেকে চোখের জটিল সমস্যায় ভোগা তিন বছর বয়সী শিশু আবু বক্করের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এ অস্ত্রোপচার হয়।

শিশুটির চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আবেদন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের নজরে আসে। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিকিৎসার উদ্যোগ নেন। প্রথমে শিশুটিকে বগুড়ার চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

আজ বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম. আর. হাসানের সমন্বয়ে প্রতিনিধিদল চিকিৎসকদের সঙ্গে আবু বক্করের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলে।

প্রতিনিধিদলের সদস্যরা শিশুটির পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন। এ সময় হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, সংশ্লিষ্ট চিকিৎসক।

আরও উপস্থিত ছিলেন— জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এ. এস. এম. মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরা।