পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:১৪ এএম | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:১৪ এএম
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামে এক হেলপার পুড়ে নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের বাস দুটিতে আগুন দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- আজ থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
- মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট
- বগুড়ায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
- মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে নামল ১০ প্লাটুন বিজিবি
- বগুড়ায় সিএনজি মালিকদের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত