1. »
  2. জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ এএম

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে না। 

অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) বৈঠকটি স্থগিত করা হয়েছে।

সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে সভাটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে বৈঠক করা সম্ভব হচ্ছে না।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৈঠকের নতুন তারিখ নির্ধারণের পর সংশ্লিষ্ট সব পক্ষকে তা জানিয়ে দেওয়া হবে।