গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে নামল ১০ প্লাটুন বিজিবি
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম | আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম
গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতির যেকোনো আকস্মিক অবনতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান বা আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। একই সঙ্গে বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম চালানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে।
নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে মোতায়েন করা সদস্যদের বড় একটি অংশের পোশাকে সংযুক্ত করা হয়েছে বডি ওর্ন ক্যামেরা। এর মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া আকাশপথ থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে ড্রোন ব্যবহার করছে বিজিবি। বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমেও দূরবর্তী স্থান থেকে সার্বক্ষণিক ভিডিও ধারণ ও সরাসরি পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করতেই এসব নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- বগুড়ায় সিএনজি মালিকদের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- গাজীপুর শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
- আ'লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার গ্রেপ্তার
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়
- সারাদেশে তাপমাত্রা কমার আভাস, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন
- রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২