হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৩ এএম
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু অর্থায়নে ঋণনির্ভরতা দেশের আর্থিক চাপ বাড়াবে বলে মনে করেন তিনি। কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়বস্তু তুলে ধরে এ কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তুরস্ক সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।
তিনি জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ যোগ দিতে যায়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
রিজভী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা কমানো ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা বাড়াতে পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেছেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, ঋণের পরিবর্তে অনুদান প্রদান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।
বিএনপির এই নেতা আরও বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির কথাও তুলে ধরেন রিজভী। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে গত সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ রোপণ করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নিয়েছে।
বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহের কারণে প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে বলে মন্তব্য করেন রিজভী। তাঁর মতে, এ সংকট মোকাবিলায় কোনো একটি দেশের একক উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন আন্তর্জাতিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা।
তিনি বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রী যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, সম্মেলনে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এর আগে শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রুহুল কবির রিজভীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা।
আরও পড়ুন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব
- ইরানের সিরিক বন্দরে মধ্যরাতে একাধিক বিস্ফোরণ
- মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১
- মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী ইরান: মার্কো রুবিও
- তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত
- ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
- ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা