জলবায়ু ও নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
পরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের সংকট এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
তিনি বলেন, বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন এমিনে এরদোয়ান। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যবহার ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
শামা ওবায়েদ আরও জানান, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের স্বাস্থ্যগত সমস্যা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান।
বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এমিনে এরদোয়ানও সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ
- প্রাথমিকের বই সরবরাহ প্রায় শেষ, মাধ্যমিকের ২৩ প্রেসে বাড়তি নজরদারি
- সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন
- তরুণদের চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হতে হবে: রাষ্ট্রপতি
- তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী