ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৫৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৫৭ পিএম
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করে তারা। পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন,সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভে তারা, 'আপা আপা করিস না, তোদের আপা আইবো না', 'শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না', 'এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আসতে চাইলে শেখের বেটি,ফাঁসির দঁড়ি আছে রেডি', 'শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না', 'লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে'সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন সাংবাদিকদের বলেন, 'ছাত্রলীগের সারা বাংলাদেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল।
গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরেছে। পুরো দেশে তারা যে বোমাবাজি করছে, গাড়িতে আগুন দিচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে রাজপথে তাদের মোকাবেলা করবে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজনীতি করে, সাধারণ শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে, নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। কোনো ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্টের ঠিকানা এই ক্যাম্পাসে ও এই বাংলাদেশে হবে না।'
আরও পড়ুন
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ১০ লাখের বেশি আবেদন, ফল ২৩ নভেম্বর
- এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী ঘোষণা
- এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত
- নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ
- শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত
- বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর