জার্মানিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪ এএম | আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪ এএম
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া (এনআরডব্লিউ) অঙ্গরাজ্য বিএনপির উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এনআরডব্লিউ বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন। এ সময় মঈন উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রাফি, যুগ্ম আহ্বায়ক, জিয়া সাইবার ফোর্স, জার্মানি এবং মোঃ আল আরাফাত মাহিম, শিক্ষার্থী ও যশোর জেলা ছাত্রদলের সাবেক এজিএস।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
- ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা
- পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৯, আহত অন্তত ১৬
- নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- ইরানে একাধিক বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
- জীবনযাত্রার ব্যয় কমানো ও ইরান যুদ্ধ বন্ধে কাজ করবে ডেমোক্র্যাটরা : শুমার
- রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধ: ট্রাম্প