স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ৭৪১ টাকা
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।