জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:১৯ এএম
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।
আজ বুধবার সকালে (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা
- এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন
- জন্মদিনের শুভেচ্ছার জবাবে শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী
- শিক্ষাব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি
- তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষায় বিনিয়োগ জরুরি: শিক্ষামন্ত্রী
- মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে