মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:০৫ এএম
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাহফুজ হাসান। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশের দিন থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে একই আইনের ১৪(৩) ধারা অনুসারে।
নতুন কমিটিতে ছয়জনকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী।
সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড়। পাশাপাশি তিনি বিচারক ও সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কমিটির দুই যুগ্ম সম্পাদক হলেন ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান এবং চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
আরও পড়ুন
- রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২
- পাটুরিয়ায় উদ্ধার শর্টগানটি হারিয়ে যাওয়া আনসার সদস্যের অস্ত্র
- মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব গ্রেপ্তার
- গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মাঠে ১০ প্লাটুন বিজিবি
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
- ঢাকার ৬ রুটে আজ থেকে চলবে কোম্পানিভিত্তিক বাস
- ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
- মোটরসাইকেলসহ সব যানবাহনের মালিকদের জন্য বড় সুখবর