মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব গ্রেপ্তার
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:২৮ এএম
রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে রাজীব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোরে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্ট করেছিলেন রাজীব। এ ঘটনায় পল্লবী থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সোমবার ভোরে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করে পোস্ট করেছিলেন।
এর আগে, রোববার রাতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে আরও ২০ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মাঠে ১০ প্লাটুন বিজিবি
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
- ঢাকার ৬ রুটে আজ থেকে চলবে কোম্পানিভিত্তিক বাস
- ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
- মোটরসাইকেলসহ সব যানবাহনের মালিকদের জন্য বড় সুখবর
- টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে তাপমাত্রা
- রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৯০