1. »
  2. জাতীয়

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পিএম | আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পিএম

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। 

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, এবিএম শামছুদ্দিন ও বাবুল আখতার।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।

বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে।

মোজাহিদ/দিনকাল
 

বিস্তারিত আসছে...