1. »
  2. শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৩১ এএম

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ রোববার থেকে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর বোর্ডের তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে। পরবর্তী ধাপে কাঙ্ক্ষিত বিষয় বা পত্র নির্বাচন করে আবেদন ফি পরিশোধ করতে হবে।

প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইন পদ্ধতি ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।