আবারও বাড়ল সোনার দাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:১৪ এএম | আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:১৪ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
- ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার