দাম্মাম রুটে বিমানের যাত্রা শুরু
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ এএম
সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন গন্তব্যে আবার ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
এ ছাড়া বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী তিন দিন ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
তবে সৌদি আরবের মদিনাগামী ফ্লাইট চলাচল নিয়মিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইট পরিচালনা ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আরও পড়ুন
- উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা
- কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
- চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পানি সংকট নিরসনে দ্রুত পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী
- খুলনার সেই খান সাইফুল এখন সুস্থ, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান