সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:১৫ এএম | আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:১৫ এএম
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি এএইচ-৬আই মডেলের। এটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কীভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
- মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের
- রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
- ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং
- ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, গ্রেপ্তার ১,২৬০
- ইয়েমেনে প্রেসিডেনশিয়াল প্যালেসে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীর মৃত্যু
- হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ