টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম | আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তবে মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে, তা জানা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক রিসোর্টের ম্যানেজার সুমনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ম্যানেজার সুমনকে আটক করে পুলিশ। এরপর তাঁকে উখিয়া থানায় নেওয়া হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
আরও পড়ুন
- রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৯০
- সীমান্তে আবারও ১৪ জনকে পুশ ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
- কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
- দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে এসআরবির ৬ হাজার সদস্য
- লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে আগুনের তীব্রতা বাড়ছে, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি