বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:২৮ এএম | আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:২৮ এএম
বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস এবং বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, স্পোর্টস রিপোটার্স এসোসিয়েশন এর সভাপতি মোস্তফা মোঘল সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক রাহাত রিটু, আবুল কালাম আজাদ, প্রতিক ওমর, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, সানাউল হক শুভ প্রমূখ।
টুর্নামেন্টে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ নামে চারটি দল অংশগ্রহণ করছে। এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের নিয়মিত ক্রীড়াচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- কান্না, করতালি আর ভালোবাসায় মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ
- বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
- পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনাল স্বপ্নভঙ্গ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, ঘুরে দাঁড়াতে মাঠে নামছে লাল-সবুজের দল
- সালাহর হ্যাটট্রিকে গালাতাসারেইকে ৪-০ গোলে উড়িয়ে দিল ত্রাবজোনস্পোর
- আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি
- আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ দল : তদন্ত কমিটি