জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ এএম | আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ এএম
আগামীকাল রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
বিজ্ঞপ্তিতে জেডআরএফের পরিচালনা পর্ষদের সদস্য, মনিটর, সমন্বয়ক, আজীবন সদস্য, প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানের কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
- ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- সংগ্রামী রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- প্রশ্নপত্রের নিরাপত্তায় রাতভর সচিবালয়ে প্রতিমন্ত্রী
- পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর ৯৮ বাস রুট কমে হবে ৩২, ছয় মাসে বাস্তবায়নের লক্ষ্য
- ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ
- নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী