আগামীকাল ফরিদপুরে অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:২০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:২০ পিএম
আগামীকাল বুধবার ফরিদপুরে এক অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা, দুস্থ নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জেয়ার চর সর্বান্দিয়ায় (আলমগীর কবিরের বাগানবাড়ি) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে অসহায় মানুষের সহায়তায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় বাড়ি হস্তান্তরের পাশাপাশি চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন ও কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন
- নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা
- দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার
- হুথি হামলার শঙ্কায় ঢাকার ৫ ফ্লাইট বাতিল, মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলা
- অতিদরিদ্র ২ হাজার ৪০০ পরিবারকে নিয়ে ২০টি 'মডেল খাল' গড়ছে সরকার, উদ্বোধন ১৯ নভেম্বর
- ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার
- ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান