1. »
  2. অর্থ বাণিজ্য

স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ এএম

স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা

সোমবার দাম কমানোর পর শুক্রবার আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আজ ৯ অক্টোবর সকাল থেকে কার্যকর হওয়া নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকায়। 

সোমবারের তুলনায় এ ক্যাটাগরিতে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৫৮৪ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা। ১৮ ক্যারেটের ভরি বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা।

সোমবার যে দাম কার্যকর হয়েছিল, তাতে ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। সে হিসাবে ২১ ক্যারেটে ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৪৯৬ টাকা।

চলতি বছর এ নিয়ে মোট ১২১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৯ বার দাম বেড়েছে, কমেছে ৬২ বার। অর্থাৎ বাড়ার চেয়ে কমার সংখ্যা এখনো তিনটি বেশি।

গত বছরের সঙ্গে তুলনা করলে এবারের সমন্বয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৫ সালে সারা বছরে দাম সমন্বয় হয়েছিল ৯৩ বার, যার মধ্যে বেড়েছিল ৬৪ বার আর কমেছিল ২৯ বার।