1. »
  2. আবহাওয়া

রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ পিএম

রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সাময়িকভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা