আবাসন সংকটসহ নানা দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ এএম
তীব্র আবাসন সংকট ও বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শনিবার রাজধানী মাদ্রিদসহ দেশটির অন্তত ৫০টি শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মাদ্রিদের পুয়ের্তা দেল সোল চত্বরে বিক্ষোভকারীদের ওপর উগ্র-ডানপন্থীদের হামলার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে এবং উগ্র-ডানপন্থী দলের তিন সদস্যকে আটক করে। ভ্যালেন্সিয়াতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
সরকারের হিসাবে, শুধু মাদ্রিদেই প্রায় ৭০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর আগে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় দেশটিতে জনরোষ তৈরি হয়। আবাসন সংস্কারসংক্রান্ত জরুরি বিল শুক্রবার সংসদে পাস না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে।
এদিকে আবাসন বিল প্রত্যাখ্যাত হওয়ায় রাজনৈতিক চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্থানীয় গণমাধ্যমের দাবি, বিক্ষোভের পরিস্থিতি বিবেচনায় আগামী নভেম্বরে আগাম জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
আরও পড়ুন
- ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় বাদ দিয়েছে: ট্রাম্প
- সানা-সহ ইয়েমেনের চার এলাকায় সৌদির বিমান হামলা
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতিতে ৭১% মার্কিন নাগরিকের অসন্তোষ
- মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার অভিযোগ
- হরমুজ প্রণালির ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
- ইথিওপিয়ায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫২
- দুই দশক পর পুরোপুরিভাবে ইরাক ছাড়ল মার্কিন সেনারা
- মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা