অপেক্ষার অবসান, আজ দেশে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:০৫ এএম | আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:০৫ এএম
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জ্বালানি সরবরাহের কার্যক্রম শুরু হচ্ছে আজ শুক্রবার। রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরের মধ্যে চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে। সেখান থেকে শনিবার বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ইউরেনিয়াম নেওয়া হবে পাবনার রূপপুরে।
জ্বালানি পরিবহনের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আসায় বৃহস্পতিবার চালানটি দেশে পৌঁছায়নি। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের পর নতুন করে পরিবহনের সময় নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুরের দুটি ইউনিটের জন্য ধাপে ধাপে ইউরেনিয়াম সরবরাহ করা হবে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটে জ্বালানি পুনঃসংযোজনের কাজে দুটি কার্গো ব্যবহার করা হবে। সব মিলিয়ে নয়টি চালানে ইউরেনিয়াম আনার পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ সরবরাহ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরবরাহ ও অন্যান্য প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ হলে ডিসেম্বরেই কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
- যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মুক্তি পেলেন কুষ্টিয়ার সেই স্কুলশিক্ষক
- ফেনীর পথে প্রধানমন্ত্রী, দিনভর থাকছে নানা কর্মসূচি
- ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ
- প্রধানমন্ত্রীর ফেনী সফরের সময়সূচি প্রকাশ
- সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী