দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯ পিএম | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯ পিএম
হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড।
হামলার পর সেখানে টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আগের সাইনবোর্ডটি পুনরায় স্থাপন করা হয়েছে।
ক্লিনিক সংশ্লিষ্টরা জানান, সকালে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে টাঙানো সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়। এরপর স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে।
এদিকে হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্লিনিকটিতে সংস্কারকাজও শুরু হয়েছে। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কর্মীরা কাজ করছেন। তবে এতে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালু রাখা হয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন
- ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
- স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার
- যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
- অপ্রতিমের জানাজা সম্পন্ন
- স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
- বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত