রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ এএম | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪০টি মামলা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৯, মিরপুরে ১১৪, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৩ জন রয়েছেন।
অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুটি সুইট গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
- স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার
- যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
- অপ্রতিমের জানাজা সম্পন্ন
- স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
- বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা