1. »
  2. জাতীয়

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ পিএম

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেন তারা। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।