জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৯ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বনেতারা তাঁদের সহধর্মিণীদের সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় তিনি আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং ফটোসেশনে অংশ নেন।
প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তাঁর প্রথম ভাষণ। প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।
জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন
- রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরানোর বিকল্প নেই: প্রধানমন্ত্রী
- জাতিসংঘের কার্যকারিতা ফেরাতে জরুরি সংস্কারের আহ্বান খলিলুর রহমানের
- নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল অবকাঠামো গড়ছে বাংলাদেশ: রেহান আসাদ
- জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- পুলিশে বড় রদবদল
- সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
- বাড়ল বাস ভাড়া
- আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন: ইসি মাছউদ