সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৫ পিএম
নতুন বাসভাড়া নির্ধারণের পর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর কিছুক্ষণ আগে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এতে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, আজই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও বাস মালিকরা এর চেয়ে কম ভাড়া মানতে চাননি। তারা রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ার বিষয়টিও তুলে ধরেছেন।
শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্য বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় প্রসঙ্গে তিনি বলেন, কোনো বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।
রেলভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক অনুষ্ঠিত হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
আরও পড়ুন
- বাড়ল বাস ভাড়া
- আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেধা ও যোগ্যতায় দেশের জন্য গৌরব বয়ে আনলে স্বীকৃতি: প্রধানমন্ত্রী
- জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করবে সরকার : আইনমন্ত্রী