যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়ায় পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজের কাছে ‘দি হোয়াইট হল পার্টি সেন্টার’-এর সামনের গলির মুখ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের ভেতর পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
ককটেলগুলো কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি মো. রাজু।
আরও পড়ুন
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার
- অপ্রতিমের জানাজা সম্পন্ন
- স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
- বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক