জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করবে সরকার : আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫ এএম
জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী সরকার আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কোনো ব্যক্তির সম্মানহানি যাতে না ঘটে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে।
তিনি বলেন, জনগণ যে ধরনের আইন প্রত্যাশা করে, সরকারও সে ধরনের আইনই প্রণয়ন করবে। সাইবার সুরক্ষা আইন সংশোধনের আগে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
আরও পড়ুন
- মেধা ও যোগ্যতায় দেশের জন্য গৌরব বয়ে আনলে স্বীকৃতি: প্রধানমন্ত্রী
- স্থানীয় নির্বাচন নিয়ে ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ
- ৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০ কোটি টাকা বরাদ্দ
- সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
- দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
- চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
- প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী রাবি শিক্ষার্থী শাকিল
- দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট