1. »
  2. সমগ্র দেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৮৬ জন, মতিঝিলে ৬৫ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৪৯ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ইস্কাফ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।

এ সময় একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, দুটি গুলির খোসা, একটি ফয়েল পেপার এবং নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির অভিযানে তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।