1. »
  2. জাতীয়

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ এএম | আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ এএম

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ২০তম এশিয়ান গেমস উপলক্ষে তিনি জাপান সফরে যান।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আইচি-নাগোয়া শহরে আয়োজিত এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সেনাপ্রধান।

এ ছাড়া জাপানে অবস্থানকালে এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মোজাহিদ/দিনকাল