মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৮ ডলার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ এএম
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা ও সংঘাত বেড়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য প্রতি ব্যারেলে ১.০৫ ডলার বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৮.৬৮ ডলারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে ১০৩.৪৫ ডলারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথমবারের মতো দুটি আন্তর্জাতিক অয়েল বেঞ্চমার্কই টানা এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উভয় মানদণ্ডের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল উদ্বেগ তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার