তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৫ পিএম
পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রস্টা আর বেগম খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়াউর রহমানের স্বপ্ন বেগম জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে।
আজ মঙ্গলবার বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর দেশ পরিচালনার সময় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের পরিচিতি এবং ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিলো।
তিনি বলেন, সার্কের স্বপ্নদ্রস্টা ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী করতে ছেয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন করতে ছেয়েছিলেন বলে তিনি জানান।
এ্যানি চৌধুরী আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত। ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসা এবং সরকার বিরোধী আন্দোলনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে দপক প্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ।
আরও পড়ুন
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু
- প্রধানমন্ত্রীর সঙ্গে জেটরোর প্রেসিডেন্ট বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
- উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে
- দাম্মাম রুটে বিমানের যাত্রা শুরু
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা