1. »
  2. জাতীয়

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৪ পিএম | আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৪ পিএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

দীর্ঘদিনের প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে দুই দিনের সরকারি সফরে রোববার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার নিজ জেলায় প্রথম সফর।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয়। পরে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সার্কিট হাউজের আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই দিনের সফরে রাষ্ট্রপতির ঠাকুরগাঁওয়ে অবস্থানকালে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।