দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পিএম | আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পিএম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার, যা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান।
রিজার্ভের পাশাপাশি চলতি মাসের শুরুতে প্রবাসী আয়েও ইতিবাচক গতি দেখা গেছে। সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে গত সপ্তাহে দেশের মোট রিজার্ভ সাড়ে ৩৭ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল। পরে ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের বিভিন্ন বিল পরিশোধের কারণে রিজার্ভে কিছুটা পতন ঘটে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের ওই পরিশোধের পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকা।
সর্বশেষ হালনাগাদ তথ্যে রিজার্ভের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক চিত্র উঠে এসেছে। ফলে দেশের বৈদেশিক লেনদেন ও বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে।
আরও পড়ুন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ