ইরানবিরোধী ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইইউ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ এএম | আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ এএম
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের বিশেষ কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ইইউ-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বেসেন্ট লেখেন, এমন দৃঢ় ও দ্রুত অবস্থানের জন্য ওয়াশিংটন ইইউকে ধন্যবাদ জানাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইরান যাতে তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা, অস্ত্র কর্মসূচি ও মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে আছে। বেসেন্টের ভাষায়, বিশ্ব আজ তেহরানকে স্পষ্ট বার্তা দিচ্ছে— তাদের সর্বশেষ আর্থিক সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান থামবে না।
গত ২৪ আগস্ট ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বেসেন্ট এই কর্মসূচি ঘোষণা করেন, যার লক্ষ্য তেহরানের অবশিষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংযোগ ছিন্ন করে দেওয়া।
ওই সময় ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান ও নৌ চলাচল— এই পাঁচ খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৬০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যারা ইরানকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংগ্রহ, সাইবার কার্যক্রম চালানো এবং তেল থেকে আয় করতে সহায়তা করছিল বলে অভিযোগ। বেসেন্ট তখন এই উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলে অভিহিত করেন এবং জানান, যুক্তরাষ্ট্র এখন আর ইরানি হুমকি নিয়ন্ত্রণ নয়, বরং তা একেবারে শেষ করে দিতে চায়।
গত মাসের শেষদিকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে তারা যুক্তরাষ্ট্র, জি-সেভেন ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। ইউরোপীয় কমিশনও এক বিবৃতিতে জানিয়েছিল, ইরান যাতে অস্থিতিশীল কার্যক্রম বন্ধ করে সরল বিশ্বাসে শান্তি আলোচনায় বসে, সে লক্ষ্যে অতিরিক্ত অর্থনৈতিক চাপসহ যুক্তরাষ্ট্রে
আরও পড়ুন
- 'শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে' : ইরান
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় মিয়ানমার ফিরছেন ১৪৭৬ রোহিঙ্গা
- লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, প্রত্যাখ্যান কানাডার
- নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞামুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
- মক্কায় রেড অ্যালার্ট জারি
- বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র