নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্থানীয় সরকারমন্ত্রীর স্বাক্ষর
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ০৬:২৩ পিএম | আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ০৬:২৩ পিএম
নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ।
আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে।
শোকবইয়ে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- নবম পে-স্কেলের অনুমোদন
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠক শুরু
- চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে
- ফ্যাসিস্ট আমলে মন্ত্রীর রুমে ঢুকতেও পিওনকে টাকা দিতে হতো: স্বাস্থ্যমন্ত্রী
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ
- দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী
- সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
- গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী