ফ্যাসিস্ট আমলে মন্ত্রীর রুমে ঢুকতেও পিওনকে টাকা দিতে হতো: স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ০৫:১২ পিএম | আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ০৫:১২ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি: ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন আমলে স্বাস্থ্য খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অবস্থাটা এমন ছিল যে মন্ত্রীর রুমে প্রবেশ করতেও পিওনদের টাকা দিতে হতো বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। একইসঙ্গে নার্স ও চিকিৎসকদের বদলিসহ বিভিন্ন কাজেও লাখ লাখ টাকা ঘুষ নেওয়া হতো বলে দাবি করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগে কন্ট্রাকটাররা টুটু করে ঘুরতে মন্ত্রীর রুমে, পিওনদেরকে টাকা দিয়ে রুমে যেতো। একটা সাইন করেন তো নার্সের ট্রান্সফার, ডাক্তারের ট্রান্সফার ৩ লাখ, ৫ লাখ, ডাইরেক্টর হলে দুই কোটি—এরকম ঘুষ খেয়েছে। টোটাল সিনারি ওয়াজ ফুল অফ করাপশন। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা বেরিয়ে আসছি ইনশাআল্লাহ। কাজেই এই কাজটা কিন্তু একার না, সমন্বিত।”
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন আমলে ভোটার বিহীন নির্বাচনের সময় ইউএনও, ওসি ও ডিসিকে বিপুল অঙ্কের টাকা দেওয়া হতো। তবে এবারের নির্বাচনে কাউকে ১০ টাকাও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, “বিগত আমলে ইলেকশন হয়েছে, আমি ফ্র্যাংকলি একটা বলি নির্বাচন আসলে ইউএনও সাহেব পাইতেন ১ কোটি, মিনিমাম ৫০ লাখ টাকা থানার পরিধি বেধে। ওসি সাহেব পেতেন ১ কোটি, ডিসি সাহেব পাইতেনআরো বেশী। সব মহাঅরন্য ছিলো ঘুষ দুর্নীতির। এবার একটা ইলেকশন হয়েছে ১০ টাকা কেউ পেয়েছেন? আমি দেই নাই কাউকে ১০ টাকা, চায়ও নাই।”
এ সময় তিনি বলেন, আগের তুলনায় বেশি কাজ করা হয়েছে এবং কোনো আর্থিক সুবিধা ছাড়াই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। চাকরি হারানোর ভয় দেখিয়ে এবং অনৈতিক সুবিধা দিয়ে কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন অনিয়ম করানো হতো বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও মাদক, জুয়া, স্বাস্থ্য খাত এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালনের জন্য বিভিন্ন নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী আফরোজ খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। এ সময় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ সারওয়ার আলমসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাগন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পুলিশে বড় রদবদল
- সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
- বাড়ল বাস ভাড়া
- আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান