সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৫১ পিএম | আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৫১ পিএম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।
আজ রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের পাঠানো নোটিশ অনুযায়ী, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে সংস্থাটি।
এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত দিনে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে হাজির হতে বলা হয়েছে তাকে।
অভিযোগ অনুসন্ধানের জন্য পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি দল গঠন করেছে দুদক। দুদকের নথি বলছে, এই অনুসন্ধান শুরু হয়েছিল ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।
২০২১ সালের ২৪ জুন জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হন এস এম শফিউদ্দিন আহমেদ। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান।
সেনাপ্রধান থাকাকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
আরও পড়ুন
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ
- দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী
- গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী
- ৬৪ জেলার সার্বিক কার্যক্রম তদারকিতে ৩০ মন্ত্রী-হুইপ
- পুলিশে যোগ হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ : স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপালে দুর্যোগে এখনো কোনো বাংলাদেশির ক্ষয়-ক্ষতির খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী
- ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ