হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৪৩ পিএম | আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৪৩ পিএম
দেশে হামের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জনের শরীরে।
রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে, যেখানে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
সর্বশেষ এই মৃত্যুগুলো যুক্ত হওয়ায় চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ জন, বাকি ৮৬৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যাদের অনেকের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় চূড়ান্ত নিশ্চিতকরণ হয়নি।
প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
- সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
- অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা