সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:১৩ এএম
চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটকের সময় তার স্ত্রী রিমি ও দুই ছেলেও সঙ্গে ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে পিন্টু দাসকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালায়।
জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে পিন্টু দাস আত্মগোপনে ছিলেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে এসআই কালাম জানান, দুই দিনের অভিযানের পর অবশেষে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, মূলত ঋণের চাপেই পিন্টু সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন।
আটকের পর পিন্টু দাসকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার