নেপালে দুর্যোগে এখনো কোনো বাংলাদেশির ক্ষয়-ক্ষতির খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ০৫:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ০৫:৩৩ পিএম
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিন সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা হয় বলে জানান খলিলুর রহমান।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় সহমর্মিতা ও শোক জানানো হয়েছে। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলা হয়েছে।"
নেপালের মন্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, নেপাল এখনো ক্ষয়ক্ষতির ধরন পর্যবেক্ষণ করছে এবং কী ধরনের সহায়তা প্রয়োজন তা আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে জানানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "কোনো বাংলাদেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চেয়েছি, যদি হয়ে থাকে তাহলে যেন আমাদের জানানো হয়। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব, যে অবস্থায় তারা রয়েছেন তাদের ফেরত আনব। আমরা প্রস্তুত রয়েছি।"
সরকারের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বাংলাদেশি কারও নাম পাইনি। বাংলাদেশি কারও খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায়, আমরা তাদের (নেপাল সরকারের) সর্বাত্মক সহযোগিতা করব; এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।"
আরও পড়ুন
- ৬৪ জেলার সার্বিক কার্যক্রম তদারকিতে ৩০ মন্ত্রী-হুইপ
- পুলিশে যোগ হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ : স্বরাষ্ট্রমন্ত্রী
- ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
- মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্যাসিস্ট আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল: পানিসম্পদ মন্ত্রী
- ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার