ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:২৯ এএম
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয়েছে সেমি অটোমেটেড ট্রাফিক সিগন্যাল। বুয়েটের তত্ত্বাবধানে নির্মিত এসব সিগন্যালের কয়েকটিতে পরীক্ষামূলকভাবে সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা।
এবার এই তালিকায় যুক্ত হচ্ছে দুই সিটি করপোরেশনের আরও ৫০টি ইন্টারসেকশন—নতুন এই ৫০টির মধ্যে ২৮টি সিগন্যাল বসছে ঢাকা উত্তর ও ২২টি বসছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
চালকরা বলছেন, এখন একটা ভয় কাজ করে যে নিয়ম ভাঙলে হয়তো এআইর মামলা হয়ে যেতে পারে। তাঁদের মতে, সতর্ক থাকার জন্য বর্তমানে এই সিস্টেমটা দরকার এবং এটি সরকারের একটি ভালো উদ্যোগ।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, নতুন বসানো এই সিস্টেম সম্পূর্ণ অটোমেটেড এবং এটি চালাতে আর আলাদা অপারেটর লাগবে না। তাঁর ভাষায়, এটি ডিমান্ড রেসপন্সিভ, আর একই সঙ্গে দায়িত্বরত ট্রাফিক পুলিশ চাইলে হাতের ট্যাব দিয়ে প্রয়োজনে এটি পরিবর্তন করে দিতে পারবেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, মানুষকে প্রচলিত ধ্যানধারণা থেকে বের করে এনে শৃঙ্খলার পর্যায়ে পৌঁছানো রাতারাতি সম্ভব নয়। তবে সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং এর বিপক্ষে কেউ নেই বলেও উল্লেখ করেন তিনি।
তবে এআই ক্যামেরাযুক্ত সিগন্যালিং নিয়ে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা মিশ্র। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে ফিটনেসবিহীন ও নিয়মবহির্ভূত যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। ট্রাফিক সার্জেন্ট তারিকুল বলেন, যেখানে যত্রতত্র মানুষ পারাপার হয় কিংবা ব্যাটারিচালিত রিকশা চলাচল করে, সেখানে এআই সিগন্যাল সিস্টেম সেভাবে কার্যকর হতে পারছে না।
নতুন এসব সিগন্যাল পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে নতুন লোকবল, যা প্রকল্পের ব্যয় বাড়াচ্ছে। পুলিশ বলছে, প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামের একটি বিশেষায়িত ইউনিট।
আরও পড়ুন
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
- বরিশালে বালুর বস্তায় লুকানো বোমা বিস্ফোরণ, দগ্ধ ৩
- কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ