1. »
  2. আবহাওয়া

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৮ এএম | আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৮ এএম

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৭ মিনিটে।