হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১১:৩৯ এএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১১:৩৯ এএম
সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে কারাগারে রাখার বিষয়ে নিরাপদ বলে মত দিয়েছেন।
আজ শুক্রবার মধ্যরাতের দিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় ৭৩ বছর বয়সী ইমরান খানকে। হা
সপাতাল ও এর আশপাশের এলাকায় প্রায় ৮০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। সেখানে চক্ষুবিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞসহ ছয় সদস্যের একটি চিকিৎসক দল তাঁর বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনেই ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের দেওয়া এক প্রতিবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন, যেখানে ১০ আগস্ট হৃদরোগ বিশেষজ্ঞ বোর্ডের পরীক্ষায় তাঁর রক্তচাপের ওঠানামা ও পারিবারিক যোগাযোগ সীমিত থাকার কারণে মানসিক উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছিল।
পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, ইমরান খানকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই এবং তিনি নিরাপদে কারাগারেই থাকতে পারবেন।
এরপর কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে আবার আদিয়ালা কারাগারে নিয়ে নিজ সেলে স্থানান্তর করা হয়।
ইমরান খানের চিকিৎসা প্রশ্নে সরকার ও বিচার বিভাগের মধ্যে আইনি টানাপোড়েন এখনো অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টের হাসপাতাল-স্থানান্তর নির্দেশের বিরুদ্ধে সরকারের পুনর্বিবেচনা আবেদনটি আপত্তিসহ ফেরত পাঠিয়েছে আদালতের রেজিস্ট্রার কার্যালয়।
পিটিআই এই হাসপাতাল-স্থানান্তরকে "নতুন আশার আলো" হিসেবে বর্ণনা করলেও একে ইমরান খানের আইনি সংকটের সমাধান হিসেবে দেখছে না দলটি।
সূত্র: ডন
আরও পড়ুন
- সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
- নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প